আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হা:আ।
ঘোষণা অনুযায়ী, এই সমাবেশ অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে, যমুনার তীরে ফোয়ারার সামনে। এতে দলমত নির্বিশেষে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ফোয়ারার সামনে এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। হা:আ জানিয়েছেন, জুমার নামাজের পর এই জায়গা জনসমুদ্রে পরিণত হবে। তিনি আরও বলেন, "আজই প্রমাণ হবে, কারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায় আর কারা চায় না।"
আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এর আগে সকাল আটটার পর সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই বিক্ষোভ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শ’নেতা-কর্মী বিক্ষোভ করছেন। এবং তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন।
সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীরাগণ ও যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী এ বিক্ষোভে অংশ নিয়েছেন।
নিশ্ছিদ্রভাবে আবার কখনো কিছুটা বিরতি নিয়ে যমুনার সামনে স্লোগান দিচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় দুইটার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভেতরে-বাইরে বারবার এই দাবি জানিয়েছি। কিন্তু আজ ৯ মাস পেরিয়ে গেলেও সেই দাবি পূরণ না হওয়ায় আমাদের আবার রাজপথে নামতে হলো।’
এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও এই বিক্ষোভে অংশ নেন। রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে জড়ো হন। এরপর রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত দুইটার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও সেখানে এসে যোগ দেন।
Post a Comment